ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২৪ মে ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপবাগ মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, পুলিশ সার্জেন্টের তৎপরতায় আটক ১

স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মোড়ে পথচারী এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

এসময় ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুলও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোঃ সজিব হায়দার (৩৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) গোলাপবাগ মোড়ে এক নারী পথচারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে সজিব হায়দার। এসময় ভুক্তভোগী নারীর চিৎকারে ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট দ্রুত ছিনতাইকারীকে ধাওয়া করেন এবং স্থানীয়দের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হন।

পরে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুলটি বিধি মোতাবেক ভুক্তভোগী নারীর কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

১

সাংবাদিক আলিফ হত্যায় সরাসরি অংশ নেন পাঁচজন, মূল পরিকল্পনাকারী তাজুল

২

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

৩

৪

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

৫

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৬

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৮

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৯

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

১০

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

১১

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

১২

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১৩

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১৪

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১৫

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৬

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৭

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৮

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৯

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০