ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ

দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী জানতে চেয়েছিলেন, বর্তমানে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলগুলো বৈধ করার কোনো সুযোগ আছে কি না?

উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধ করতে বিআরটিএ নিয়মিতভাবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করছে।

শেখ রবিউল আলম আরও জানান, যেসব মোটরসাইকেল মালিক এখনও বিআরটিএ থেকে নিবন্ধন গ্রহণ করেননি, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে সেগুলোকে রেজিস্ট্রেশন নম্বর প্রদানের মাধ্যমে বৈধতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

১

সাংবাদিক আলিফ হত্যায় সরাসরি অংশ নেন পাঁচজন, মূল পরিকল্পনাকারী তাজুল

২

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

৩

৪

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

৫

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৬

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৮

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৯

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

১০

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

১১

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

১২

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১৩

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১৪

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১৫

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৬

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৭

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৮

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৯

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০