ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুরগি কাটার সময় পেটে পাওয়া ডিম খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ

মুরগি কাটার সময় পেটে পাওয়া ডিম খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শমুরগি কাটার সময় পেটের ডিম যদি খোলস বা পাতলা আবরণের ভেতরে থাকে, তাহলে খাওয়া যাবে।

মুরগি কাটার সময় পেটে পাওয়া ডিম খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শমুরগি কাটার সময় পেটের ডিম যদি খোলস বা পাতলা আবরণের ভেতরে থাকে, তাহলে খাওয়া যাবে।

মুরগি কাটার সময় প্রায়শই পেটের ভেতর আস্ত বা আধা-গঠিত ডিমের দেখা মেলে। এই ডিম খাওয়া নিয়ে আমাদের সমাজে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া-কেউ এটি বেশ তৃপ্তি সহকারে রান্না করে খান, আবার কারো বাড়িতে এটিকে অস্বাস্থ্যকর মনে করে সরাসরি ফেলে দেওয়া হয় আবর্জনার পাত্রে। কিন্তু বিশেষজ্ঞরা কী বলে? মুরগির পেটে পাওয়া এই ডিম খাওয়ার আগে ঠিক কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, তা জেনে নেওয়া যাক।
ডিমটা ঠিকঠাক আছে তো
মুরগি কাটার সময় পেটের ডিম যদি খোলস বা পাতলা আবরণের ভেতরে সুন্দরভাবে থাকে, তাহলে খাওয়া যাবে। তবে ডিমটা মুরগির পেট থেকে বের করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে ভেঙে না যায় বা মুরগির পেটের ময়লা লেগে না যায়। বের করার সময় ডিমটির যে স্বাভাবিক আকৃতি ছিল, তা যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ ডিম ভেঙে যায়, তাহলে খাওয়া উচিত হবে না।

মুরগি কাটার সময় যদি পিত্তথলি বা নাড়িভুঁড়ি ফেটে বর্জ্য বেরিয়ে ডিমের গায়ে লেগে যায়, তবে তা থেকে জীবাণুর সংক্রমণ ঘটতে পারে। এ ধরনের বর্জ্য দিয়ে ডিম যদি অনেক বেশি দূষিত হয়ে যায়, তবে স্বাভাবিক আকৃতি অক্ষুণ্ন থাকলেও না খাওয়াই নিরাপদ।

ডিম থেকে দুর্গন্ধ এলেও সেটি খাওয়া যাবে না।

রান্নার সময় ধোয়ার প্রয়োজন নেই। খোলস বা পাতলা আবরণ যেটিই থাকুক না কেন, তাতে যদি দৃশ্যমান ময়লা থাকে, টিস্যু দিয়ে হালকাভাবে মুছে ফেলুন। ফ্রিজে সংরক্ষণ না করে তখনই রান্না করে ফেলুন।

যে পদই করুন না কেন, ডিম খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। উচ্চ তাপমাত্রায় অল্প রান্না করলে ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। তাই মাঝারি আঁচে পর্যাপ্ত সময় ধরে রান্না করুন, যাতে ভেতরটা পুরোপুরি জমাট বাঁধে। সেদ্ধ হয়ে গেছে মনে হলেও একটি ডিম তুলে নিয়ে আলাদা প্লেট কিংবা বাটিতে রাখুন।

একটা চামচ বা ছুরি দিয়ে ডিমের মাঝখানের অংশ কেটে দেখুন, নরম হয়ে আছে কি না। নরম থাকলে বুঝতে হবে, ডিম ভালোভাবে সেদ্ধ হয়নি। তখন আরও সেদ্ধ করুন। পরে আবার একইভাবে পরীক্ষা করে দেখুন, সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্নার ধরন বুঝে প্রয়োজন অনুযায়ী তাতে পানি বা তেল যোগ করতে পারেন, যাতে পাত্রের তলার দিকে পুড়ে বা লেগে না যায়।

মুরগির পেট থেকে নিরাপদভাবে বের করে নেওয়া ডিম ওপরের এসব নিয়ম মেনে রান্না করা হলে মানবস্বাস্থ্যের জন্য পুরোপুরি নিরাপদ। যেকোনো বয়সী মানুষেরই তাতে কোনো ক্ষতি হয় না। তবে ওপরের কোনো শর্তের ব্যত্যয় হলে ডিমের মাধ্যমে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে (বিশেষত সালমোনেলা নামের জীবাণু, যা ফুড পয়জনিংয়ের কারণ)।

পুষ্টিগুণেও দারুণ
মুরগির পেটে থাকা এসব ডিম সঠিক নিয়মে খাওয়া হলে আপনি ডিমের নানা পুষ্টিও পাবেন। এই ডিমে আমিষ, অতি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, আয়রন, ভিটামিন বি১২সহ নানান পুষ্টি উপাদান থাকে।

যদি থাকে নিষেধাজ্ঞা
কোনো রোগের কারণে যাদের আমিষ বা আয়রন গ্রহণে বিধিনিষেধ আছে, তাদের ক্ষেত্রে রোজকার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি কোনো ডিমই খাওয়া উচিত নয়। এই ডিমে বেশ উচ্চমাত্রায় কোলেস্টেরল থাকে।

তাই যাদের রক্তে উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস বা হৃদ্‌রোগ রয়েছে, তাদের অতিরিক্ত কুসুম খাওয়ার ক্ষেত্রেও বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলা উচিত। যাদের এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, এই বাড়তি ডিম তাদের দিয়ে দিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

১

সাংবাদিক আলিফ হত্যায় সরাসরি অংশ নেন পাঁচজন, মূল পরিকল্পনাকারী তাজুল

২

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

৩

৪

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

৫

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৬

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৮

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৯

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

১০

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

১১

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

১২

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১৩

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১৪

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১৫

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৬

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৭

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৮

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৯

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০