ব্রেকিং নিউজ
BN News TV
২৫ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেপ বল থেকে হার্ড বল দুই অঙ্গনেই উজ্জ্বল কেরানীগঞ্জের সৌরভ

শামসুল ইসলাম সনেট,কেরানীগঞ্জ:ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের বাক্তারচর গ্রামের তরুণ ক্রিকেটার আশরাফুল হক সৌরভ স্থানীয় ক্রিকেট অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে। বেয়ারা ক্রিকেট একাডেমিতে বেড়ে ওঠা এই ক্রিকেটার ছোটবেলা থেকেই কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন।স্থানীয় লিগ দিয়ে শুরু করে তিনি ঢাকা বিভাগের তৃতীয় ও দ্বিতীয় বিভাগ পেরিয়ে বর্তমানে খেলছেন প্রথম বিভাগ ক্রিকেট লীগে। ক্লাব পর্যায়ে তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও এক্সিউম ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন।চলতি মৌসুমে বসুন্ধরা গ্রুপের দল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স করে দলকে প্রথম বিভাগ থেকে চ্যাম্পিয়ন করে প্রিমিয়ার লীগ ডিভিশনে উত্তীর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৌরভ। পাশাপাশি তিনি ঢাকা জেলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য হিসেবেও খেলছেন।

মূলত পেস বোলার হলেও ব্যাট হাতেও সমান দক্ষ এই অলরাউন্ডার। গুরুত্বপূর্ণ ম্যাচে তার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও দলকে জয়ের পথে এগিয়ে দেয়।
ক্রিকেট বলের পাশাপাশি টেপ বল ক্রিকেটেও সমান পারদর্শিতা দেখিয়ে ইতোমধ্যে নিজ এলাকা ছাড়িয়ে দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন এই উদীয়মান ক্রিকেটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

১

সাংবাদিক আলিফ হত্যায় সরাসরি অংশ নেন পাঁচজন, মূল পরিকল্পনাকারী তাজুল

২

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

৩

৪

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

৫

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৬

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৮

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৯

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

১০

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

১১

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

১২

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১৩

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১৪

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১৫

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৬

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৭

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৮

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৯

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০