ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেক্স
১ জুন ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদনঃ

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে।

এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ৯৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৭২২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে

 

লি/আ/নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

১

সাংবাদিক আলিফ হত্যায় সরাসরি অংশ নেন পাঁচজন, মূল পরিকল্পনাকারী তাজুল

২

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

৩

৪

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

৫

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৬

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৮

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৯

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

১০

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

১১

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

১২

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১৩

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১৪

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১৫

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৬

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৭

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৮

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৯

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০