পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮১৭ (আটশত সতের) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ স্বামী-স্ত্রী গ্রেফতার।
পত্নীতলা থানা পুলিশের অভিযানে ইং ২৯/০৮/২০২৬ তারিখ রাত ১০:৩০ টায় আসামী ১। মোঃ সিরাজুল ইসলাম (৪০) পিতা- মৃত এরফান আলী, ২। মোছাঃ ডলি খাতুন (৩৫) স্বামী- মোঃ সিরাজুল ইসলাম, উভয় সাং দেওয়ালকুড়ি (রামরামপুর) থানা- পত্নীতলা, জেলা- নওগাঁদ্বয়কে তাদের নিজ বাড়ি হতে আটক করে তাদের হেফাজত হতে ৮১৭ (আটশত সতের) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।